০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শাওয়াল মাস মুসলমানদের জন্য আনন্দ, ইবাদত এবং সুন্নাহ পালনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসে বেশি করে নফল ইবাদত ও রোজা পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

শাওয়াল মাসের ঐতিহাসিক গুরুত্ব ও ফজিলত

শাওয়াল মাস হলো হিজরি ক্যালেন্ডারের দশম মাস। এই মাসটি মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে কিছু বিশেষ আমল রয়েছে যা আমাদের জীবনে অনেক ফজিলত বয়ে আনে। রমজানের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাসের পর আমরা যেন ইবাদতে গাফিলতি না করি, তাই আমাদের উচিত শাওয়াল মাসের নানান গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানা।

শাওয়াল নামকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট

শাওয়াল শব্দের অর্থ

আরবি ভাষায় শাওয়াল (شوال) শব্দটি এসেছে মূল শব্দমূল شال (শালা) থেকে, যার অর্থ হলো “উচ্চ হওয়া, উত্থান, উন্নীতকরণ, উচ্চতা, উপরে তোলা, উন্নতকরণ, গৌরব করা, বিজয় লাভ করা, প্রার্থনায় হাত উঠানো ইত্যাদি।

শাওয়াল মাসের নামকরণের পেছনে আরবদের একটি ঐতিহ্যবাহী কারণ রয়েছে। জাহিলিয়া যুগ থেকেই এই মাসের নাম প্রচলিত ছিল। এই নামকরণের মূল কারণ হলো: এই মাসে গ্রীষ্মের প্রচণ্ড তাপে উটের দুধ শুকিয়ে যেত এবং উটেরা সাধারণত গর্ভধারণ করত।  আরবরা লক্ষ্য করত যে এই সময়ে উটেরা তাদের লেজ তুলত এবং দুধের প্রবাহ কমে যেত। আরবি শব্দ “شَالَتِ الإبل” (শালাতিল ইবিল) অর্থ হলো “উটেরা তাদের লেজ তোলে” বা “দুধ কমিয়ে দেয়”। এ থেকেই মাসটির নাম হয় “শাওয়াল।” নিচে শাওয়াল মাসের গুরুত্ব আলোচনা করা হলো:

ঈদুল ফিতর

শাওয়াল মাসের প্রথম দিন উদযাপিত হয় ঈদুল ফিতর, যা রমজানের এক মাস রোজা রাখার পর একটি আনন্দময় উৎসব। এটি মুসলমানদের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে অন্যতম। একইসাথে আল্লাহর কাছে  কৃতজ্ঞতা প্রকাশ এবং সামাজিক সম্প্রীতিরও প্রতীক। এই দিনে সবাই নতুন পোশাকে সেজেগুজে আত্মীয়-স্বজনের বাড়িতে যায়, একে অপরের সাথে দেখা করে এবং আনন্দ উদযাপন ও উপভোগ করে। ঈদ-উল-ফিতর আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, তাই এই দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের আনন্দ ও তাৎপর্য বজায় রাখতে কিছু বিষয় মনে রাখা জরুরি। নিচে ঈদুল ফিতরের সুন্নাতগুলো আলোচনা করা হলো:

ভোরে ঘুম থেকে উঠা

ঈদের দিন সকালে ঘুম থেকে উঠা সুন্নত। অন্যান্য দিনের তুলনায় এই দিন একটু আগে ঘুম থেকে উঠা ভালো।

মিসওয়াক করা

ঘুম থেকে উঠে মিসওয়াক বা দাঁত পরিষ্কার করা সুন্নত।

গোসল করা

ঈদের দিন ফজরের আগে বা ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য গোসল করা খুবই গুরুত্বপূর্ণ।

সুন্দর পোশাক পরিধান করা

ঈদের দিন নতুন ও সুন্দর পোশাক পরা সুন্নত। তবে, যাদের আর্থিক সামর্থ্য নেই, তারা তাদের সাধ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে পারেন।

সুগন্ধি ব্যবহার করা

ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত।

খেজুর কিছু খাওয়া

ঈদের নামাজের আগে বেজোড় সংখ্যায় (৩, ৫, ৭) খেজুর খাওয়া সুন্নত।  (বুখারি ৯৫৩)

সাদাকাতুল ফিতর আদায় করা

ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর বা ফিতরা প্রদান করা ওয়াজিব। ঈদের সালাতের পরে ফিতরা দিলে তা সাধারণ দানে পরিনত হয়ে যায়।

তাকবির বলা

ঈদের রাতে ও ঈদের দিন তাকবির বলা সুন্নত। তাকবিরটি হচ্ছে, “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।”

ঈদগাহে যাওয়া

ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাওয়া সুন্নত। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম।

ঈদগাহে শিশুদের নেওয়া

ঈদগাহে শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া সুন্নাত। এটি রাসূলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ আমল ছিল। তিনি ঈদগাহে শিশুদের নিয়ে যেতেন এবং তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেন।

ঈদের নামাজ

ঈদুল ফিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈদের নামাজ আদায় করা। এটি জামাতের সাথে ঈদগাহে পড়া সুন্নাত। তবে মসজিদেও ঈদের সালাত আদায় করা যায়।

পথ পরিবর্তন করে যাওয়া ও ফেরা

ঈদগাহে এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফেরা সুন্নত।

ঈদের শুভেচ্ছা বিনিময় করা

ঈদের দিন পরস্পরে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। এইদিনের জন্য রাসূল সাঃ একটি দোয়া পড়তে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হলো  “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা।  অর্থ: `আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন’।

আত্মীয়-স্বজনের সাথে দেখা করা

ঈদের দিন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে গিয়ে তাদের সাথে সময় কাটানো এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা একটি সুন্দর ঐতিহ্য।

ঈদের সালাতের পর নফল সালাত আদায়

হাদিসে এসেছে- আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- নবী করিম (সা.) ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না। তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকায়াত নামাজ আদায় করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২৯৩)

শাওয়াল মাসের ছয়টি রোজা

শাওয়াল মাসের ছয় রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। এটি নফল রোজা হলেও রাসুলুল্লাহ (সা.) উৎসাহিত করেছেন।

সারা বছরের রোজা রাখার সওয়াব

রাসুলুল্লাহ (সা.) বলেনছেন, _”যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়াল মাসে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।”(মুসলিম, হাদিস: ১১৬৪)

ফরজ রোজার ঘাটতি পূরণ

রমজানের রোজায় অনিচ্ছাকৃত ভুল বা ঘাটতি থাকলে শাওয়ালের ছয় রোজা তা পূরণ করতে সহায়তা করে।

আল্লাহর নৈকট্য অর্জন

নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং জান্নাতের মর্যাদা লাভ করে।   শাওয়ালের ছয় রোজা রমজানের পর ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি আত্মশুদ্ধি বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়ক হয়।

শাওয়ালের ছয় রোজার নিয়ম

শাওয়ালের ছয় রোজা একটানা বা আলাদা-আলাদা যেভাবে ইচ্ছা, সেভাবে রাখা যায়। তবে ঈদের দিন রোজা রাখা হারাম, তাই ঈদের পর যেকোনো দিন থেকে শুরু করা যায়।

শাওয়াল মাসে বিবাহ

শাওয়াল মাসে বিবাহ করা ইসলামে সম্পূর্ণ বৈধ এবং এটি সুন্নাতও বটে। অনেক মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে শাওয়াল মাসে বিয়ে করা অপয়া বা অশুভ—কিন্তু ইসলামে এর কোনো ভিত্তি নেই।

শাওয়াল মাসে বিবাহের ইসলামী প্রমাণ

হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) বলেন, “রাসূলুল্লাহ (সা.) শাওয়াল মাসে আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং শাওয়াল মাসেই আমার সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন করেন। তার স্ত্রীদের মধ্যে আমার মতো সৌভাগ্যবান আর কেউ হয়নি।” (সহিহ মুসলিম, হাদিস: ১৪২৩) এই হাদিস থেকে বোঝা যায় যে শাওয়াল মাসে বিবাহ করা শুধু বৈধই নয়, বরং এটি একটি উত্তম কাজ।

কুসংস্কার অবলোপন

জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কুসংস্কার ছিল যে শাওয়াল মাসে বিবাহ করা অশুভ। ইসলামে এই ধারণার কোনো ভিত্তি নেই, বরং নবী (সা.) নিজেই শাওয়াল মাসে বিবাহ করে এই ভুল ধারণা দূর করেছেন।

হজ্জ্বের প্রস্তুতির মাস

শাওয়াল মাস শুরু হওয়ার পর থেকেই হজযাত্রীরা হজ্জ্বের জন্য প্রস্তুতি নিতে থাকেন। এ সময় অনেকে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন এবং ধীরে ধীরে হজ্জ্বের কার্যক্রমে অংশ নিতে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হন।

হজ্জ্বের নিয়ত ও ইহরাম বাঁধার সুযোগ

শাওয়াল মাস থেকে হজ্জ্বের ইহরাম বাঁধা বৈধ হয়। অর্থাৎ, যদি কেউ শাওয়াল মাসে ওমরাহ করে এবং এরপর হজ্জ্ব পর্যন্ত মক্কায় থেকে যায়, তবে তিনি হজে তামাত্তু পালন করতে পারেন, যা অন্যতম একটি হজ্জ্বের ধরণ।

তামাত্তু হজ্জ্বের জন্য উপযুক্ত সময়

হজ্জ্বে তামাত্তু পালনকারীরা শাওয়াল, জিলকদ বা জিলহজ্জ্বের শুরুতে ওমরাহ সম্পন্ন করেন এবং এরপর জিলহজ্জ্বের নির্ধারিত সময়ে হজ্জ্ব পালন করেন। তাই শাওয়াল মাস থেকেই হজ্জ্বের কার্যক্রম শুরু হয়ে যায়। সুতরাং, শাওয়াল মাস হজ্জ্বের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি হজ্জ্বের প্রস্তুতি, ইহরাম গ্রহণ এবং ওমরাহ সম্পাদনের জন্য উপযুক্ত সময় হিসেবে গণ্য হয়।

আত্মশুদ্ধির সুযোগ

শাওয়াল মাস হলো আত্মশুদ্ধির মাস। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে মুসলিমরা তাদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। একইসাথে যাবতীয় পাপ থেকে দূরে থেকে রমজান মাসে নিজেদের পরিশুদ্ধ করে। এই পরিশুদ্ধ ঈমান নিয়ে মুমিনরা শাওয়াল মাসে নিজেদের ঈমান আমলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। তাই  এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কুরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, সিয়াম পালন এবং ভালো কাজ করার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের ব্যাপক সুযোগ পাওয়া যায়।

শাওয়াল মাসের ঐতিহাসিক ভিত্তি

শাওয়াল (شوال) মাসটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাক্ষী। নিচে শাওয়াল মাসে সংঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার উল্লেখ করা হলো:

ঊহুদ যুদ্ধ (গাজওয়া-এ-উহুদ)

এই যুদ্ধটি ৩ হিজরি সালের শাওয়াল মাসের ৭ তারিখে সংঘটিত হয়। মক্কার কুরাইশ বাহিনীর সাথে মদিনার মুসলমানদের মধ্যে এই যুদ্ধ হয়।  যুদ্ধটি মুসলমানদের জন্য একটি বড় পরীক্ষা ছিল, যেখানে মুসলমানরা প্রাথমিক বিজয়ের পর কৌশলগত ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধে মহানবী (সা.) নিজে গুরুতর আহত হন এবং  তাঁর অনেক সাহাবি শহীদ হন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন “হযরত হামজা (রা.)।”

বনু কাইনুকা ইহুদি গোত্রের বিতাড়ন

২য় হিজরি সালের শাওয়াল মাসে,  মদিনার ইহুদি গোত্র বনু কাইনুকা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এক মুসলিম নারীকে অসম্মান করার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে তাদের শত্রুতাপূর্ণ আচরণ স্পষ্ট হয়ে ওঠে।  তখন মহানবী (সা.) তাদের মদিনা থেকে বিতাড়িত করেন।

খন্দকের যুদ্ধ (৫ম হিজরি)

মদিনা শহরকে রক্ষা করার জন্য খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মক্কার কুরাইশ এবং তাদের মিত্ররা মদিনা আক্রমণ করার জন্য বিশাল বাহিনী নিয়ে এসেছিল। হযরত মুহাম্মদ (সাঃ) এর নেতৃত্বে মুসলিমরা শহরের চারপাশে পরিখা খনন করে শত্রুদের আক্রমণ প্রতিহত করে। এই যুদ্ধ মুসলিমদের দৃঢ়তা ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

হযরত আয়েশা (রা.)-এর সঙ্গে রাসূল (সা.)-এর বিবাহ

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহ (সা.) এবং হযরত আয়েশা (রা.)-এর বিবাহ শাওয়াল মাসে সম্পন্ন হয়।

শাওয়াল মাসে বর্জনীয় কাজ

শাওয়াল মাসের শুরুতেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। যা মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের দিন। বিগত রমজানের এক মাস সিয়াম সাধনার পর অধিকাংশ মুসলমানের মধ্যে  শাওয়াল মাসে ঈমান আমলের ঘাটতি দেখা দেয়। যা কখনোই উচিত নয়। তাই শাওয়াল মাসে আমাদের বেশকিছু বিষয় বর্জন করতে হবে।

অপচয় ও অপব্যয়

ঈদের আনন্দে অনেক সময় অপচয় ও অপব্যয় দেখা যায়। এটি পরিহার করা উচিত। প্রয়োজনের বেশি খরচ করা এবং অতিরিক্ত খাবার তৈরি করা ও অপচয় করা থেকে বিরত থাকা উচিত।

গান বাজনা ও অশ্লীলতা

ঈদের দিনসহ প্রতিদিন গান বাজনা ও অশ্লীলতা পরিহার করা উচিত। শুধু ঈদ নয় রমজানে যেভাবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যাবতীয় অশ্লীলতা থেকে দূরে থেকেছি, সেভাবে বাকি সময় গুলোতেও অশ্লীলতা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।

হিংসা ও বিদ্বেষ

ঈদের দিন মানুষে মানুষে হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসার বন্ধন তৈরি করার দিন। তাই ঈদের দিন থেকে সবার সাথে শত্রুতা ত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে।

অতিরিক্ত ভোজন

রমজানের এক মাস আল্লাহ আমাদের ক্ষুধার সাথে পরিচয় করিয়ে। যাতে আমরা ক্ষুধার্তদের মর্মবেদনা বুঝতে পারি। তাই ঈদের দিনসহ অন্যান্য যেকোনো দিনে অতিরিক্ত খাওয়া দাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে।

সময় নষ্ট করা

ইবাদত বন্দেগিতে রমজান পার করলেও অধিকাংশ মুসলমান ঈদের দিন থেকেই যাবতীয় ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নেয়। যা কখনোই উচিত নয়। অধিকাংশ মুসলিম এই সময়ে দুনিয়াবি ভোগ বিলাসে গা ভাসিয়ে নিজেদের সময় গুলো নষ্ট করে। যা রমজানের তাকওয়ার পরিপন্থী। বরং রমজান মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাওয়াল মাসের শুরু থেকেই আল্লাহর ইবাদত বন্দেগিতে ভালোভাবে মনোনিবেশ করতে হবে।

ঈদের দিনে রোজা রাখা

ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ।

নারী-পুরুষের অবাধ মেলামেশা

ঈদের আনন্দে অধিকাংশ মুসলমান নারী-পুরুষের অবাধ মেলামেশা করতে দেখা যায়। যা কখনোই শরিয়তসম্মত নয়। তাই সর্বাবস্থায় ইসলামসম্মত পর্দা বজায় রাখা জরুরি।

নামাজ শেষে দ্রুত ঈদগাহ ত্যাগ করা

নামাজ শেষে ধৈর্যসহকারে খুতবা শোনা জরুরী। খুতবা শেষে সবার সাথে সালাম বিনিময় ও দোয়া করা উত্তম।

গরিব-দুঃখীদের প্রতি উদাসীন থাকা

এই ঈদ ধনী গরীব সকলের জন্য সমান। তাই ঈদের আনন্দ সবার সাথে মিলেমিশে উদযাপন করা উচিত।

হারাম ও অনৈতিক বিনোদনে লিপ্ত হওয়া

গান-বাজনা, অনৈতিক মেলামেশা ও যাবতীয়  পার্টি বা নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে।  ঈদুল ফিতর আনন্দ ও কৃতজ্ঞতার উৎসব, তাই ইসলামসম্মতভাবে উদযাপন করা উচিত।

শেষকথা

শাওয়াল মাস মুসলমানদের জন্য আনন্দ, ইবাদত এবং সুন্নাহ পালনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসে বেশি করে নফল ইবাদত ও রোজা পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আসুন আমরা শাওয়াল মাসের ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

বিষয়:

মন্তব্য

লেখকতথ্য

সাখাওয়াতুল আলম চৌধুরী

সাখাওয়াতুল আলম চৌধুরী জন্ম চট্টগ্রামে। জীবিকার প্রয়োজনে একসময় প্রবাসী ছিলেন। প্রবাসের সেই কঠিন সময়ে লেখেলেখির হাতেখড়ি। গল্প, কবিতা, সাহিত্যের পাশাপাশি প্রবাসী বাংলা পত্রিকায়ও নিয়মিত কলাম লিখেছেন। প্রবাসের সেই চাকচিক্যের মায়া ত্যাগ করে মানুষের ভালোবাসার টানে দেশে এখন স্থায়ী বসবাস। বর্তমানে বেসরকারি চাকুরিজীবী। তাঁর ভালোলাগে বই পড়তে এবং পরিবারকে সময় দিতে।
জনপ্রিয়

শাওয়াল মাস মুসলমানদের জন্য আনন্দ, ইবাদত এবং সুন্নাহ পালনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসে বেশি করে নফল ইবাদত ও রোজা পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।

শাওয়াল মাসের ঐতিহাসিক গুরুত্ব ও ফজিলত

০২:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫