০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজিতে কথা বলা শেখার ৮ টি কার্যকর ও বাস্তবসম্মত কৌশল

সাবলীলভাবে ইংরেজিতে কথা বলার কৌশল শিখতে আত্মবিশ্বাসী হও—শুরু হোক আজ থেকেই! | Image by Franz Bachinger from Pixabay

ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা শুধু শিক্ষা বা চাকরির জন্য নয়, বরং ব্যক্তিগত আত্মবিশ্বাস ও বৈশ্বিক যোগাযোগের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেখায় তুলে ধরা হয়েছে ৮টি সহজ, বাস্তবসম্মত ও নিজে নিজেই চর্চা করার মতো কৌশল, যা আপনার ইংরেজি বলার দক্ষতা উন্নত করতে বাস্তবেই সহায়ক হবে।

ইংরেজি শেখার প্রয়োজনীয়তা: কেন এ ভাষা এখন প্রয়োজন?

বর্তমানে বিশ্ব একটি “গ্লোবাল ভিলেজ”-এ পরিণত হয়েছে, যেখানে মানুষ, প্রযুক্তি ও ভাষা—সবকিছুই আন্তঃসংযুক্ত। ইংরেজি সেই বৈশ্বিক সংযোগের সেতু। বিশ্বজুড়ে প্রায় ১৫০ কোটির বেশি মানুষ ইংরেজি ব্যবহার করে। এটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা, ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, গুগল, অ্যাপল, মাইক্রোসফটসহ অসংখ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রধান ভাষা।

বাংলাদেশে চাকরি, উচ্চশিক্ষা, বিদেশে আবেদন, ই–কমার্স, ইউটিউব চ্যানেল, অনলাইন মার্কেটিং—সবক্ষেত্রেই ইংরেজির প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে।

তবে একে ভয় না পেয়ে ধাপে ধাপে আয়ত্তে আনলেই তা সম্ভব।

ইংরেজিতে দক্ষতা মানে শুধু ‘কথা বলা’ নয়

ইংরেজিতে পারদর্শিতা মানে শুধু মুখে বলার দক্ষতা নয়। এখানে চারটি স্কিল একে অপরের সঙ্গে যুক্ত:

  1. Speaking (কথা বলা) – আপনি কতটা সহজে এবং সঠিক উচ্চারণে নিজের কথা বলতে পারেন।
  2. Listening (শোনা) – আপনি কতটা মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারেন।
  3. Reading (পাঠ) – আপনি কীভাবে ইংরেজি লেখার অর্থ অনুধাবন করেন।
  4. Writing (লেখা) – আপনি কতটা গুছিয়ে ও অর্থবোধকভাবে লিখতে পারেন।

আপনি যদি প্রতিদিন এই চারটি খাতেই একটু একটু করে অনুশীলন করেন, তাহলে সার্বিকভাবে আপনার ইংরেজির মান অনেক বেড়ে যাবে।

১. প্রতিদিন সহজ ও প্রাসঙ্গিক বাক্য ব্যবহার করুন

সরাসরি গ্রামার বা কঠিন শব্দে না গিয়ে, দৈনন্দিন জীবনের সহজ ও দরকারি বাক্য ব্যবহার করে ইংরেজিতে অভ্যস্ত হয়ে উঠুন। নিজেই ভাবুন, সকালে ঘুম থেকে উঠে আপনি কী বলেন:

  • “I woke up early today.”
  • “I am brushing my teeth.”
  • “It’s time to take a shower.”
  • “I am feeling hungry. Let’s eat breakfast.”

রান্নাঘরে গিয়ে বলুন:
“Mom is cooking rice. I will help her cut the vegetables.”

বাসে উঠলে বলুন:
“This bus is too crowded today.”

স্কুল বা অফিসে গিয়ে বলুন:
“I have a meeting at 10 a.m.”
“The teacher explained the topic very well.”

দিনে অন্তত ১৫টি বাক্য উচ্চারণের চেষ্টা করুন। চর্চা করুন পরিবারের কাউকে বলার মতো ভাব করে। এতে আপনাকে আলাদা করে পড়তে না হলেও ইংরেজিতে ধারাবাহিকতা তৈরি হবে।

২. আয়নার সামনে দাঁড়িয়ে একা একা ইংরেজিতে কথা বলুন

এই কৌশলকে বলা হয় “Mirror Technique”, যা ভাষা শিক্ষার জগতে এক বিশেষত সমাদৃত পদ্ধতি। এতে আপনি নিজের মুখ, উচ্চারণ ও চোখের যোগাযোগ নিয়ে সচেতন হতে পারেন।

প্রথমে নিজেকে একটি প্রশ্ন করুন, যেমন:

  • “What did I do today?”
  • “How do I feel right now?”
  • “What are my plans for tomorrow?”

তারপর নিজেই উত্তর দিন:

  • “Today I woke up late. I missed my class. I feel bad about it.”
  • “I will try to sleep early tonight. I want to fix my routine.”

এই অনুশীলন আপনার আত্মবিশ্বাস বাড়াবে, ভয় দূর করবে এবং fluency আনবে।

পরামর্শ: ভুল হলেও থামবেন না। ইংরেজিতে কথা বলার সময় নিজেকে “আদর্শ ইংরেজি বক্তা” ভাবার প্রয়োজন নেই—চেষ্টা করাই বড়ো কথা।

৩. ইংরেজি মুভি, সিরিজ, পডকাস্ট, ইউটিউব ভিডিও ও সাবটাইটেল দিয়ে অনুশীলন করুন

ইংরেজি শেখার জন্য অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট অসাধারণ এক পন্থা। কারণ এতে আপনি একসাথে উচ্চারণ, শব্দচয়ন, বাক্যগঠন ও প্রাসঙ্গিক ব্যবহার শিখতে পারেন।

শুরুতে সহজ এবং সংলাপভিত্তিক ভিডিও সিরিজ বেছে নিন

উদাহরণ:

  • Friends (সাধারণ কথোপকথন)
  • Peppa Pig (বাচ্চাদের জন্য, সহজ ভাষা)
  • BBC Learning English (শিক্ষামূলক)
  • BBC 6 Minute English (বিষয়ভিত্তিক আলোচনা ও ভোকাবুলারির জন্য উপকারি)
  • BBC Sound (উচ্চতর লেভেলের শেখা, নিউজ, আলোচনা ইত্যাদির জন্য)
  • English Addict with Mr Steve (মজাদার উপস্থাপন)
  • TED Talks (উচ্চতর লেভেলের শেখা)

শেখার প্রক্রিয়া:

  1. ভিডিও চালিয়ে সাবটাইটেলসহ দেখুন।
  2. শব্দ বোঝার চেষ্টা করুন।
  3. একটি দৃশ্য বারবার দেখুন এবং নিজে বলার চেষ্টা করুন।
  4. প্রয়োজনে “speaking shadowing” পদ্ধতি অনুসরণ করুন: ভিডিও বন্ধ করে এক লাইন করে নিজে বলুন।

আমার অভিজ্ঞতা: Fairy Tales ও Speak English with Vanessa

আমি ব্যক্তিগতভাবে ইংরেজি শেখার একদম শুরুতে “English Fairy Tales” কার্টুন ইউটিউবে নিয়মিত দেখতাম—এখনো দেখি। এর সবচেয়ে বড় সুবিধা হলো—ভিডিওগুলো শিশুদের জন্য তৈরি হওয়ায় ভাষা সহজ, ধীরগতির এবং খুব স্পষ্টভাবে উপস্থাপিত হয়। প্রতিটি সংলাপ ছবির সঙ্গে মিলে যায়, যার ফলে বুঝতে অনেক সুবিধা হয়।

তাছাড়া, Fairy Tales-এর অনেক গল্প যেমন Cinderella, Snow White, কিংবা The Tortoise and the Hare আগে থেকেই জানা থাকায় বুঝতে খুব একটা বেগ পেতে হতো না। আমি একেকটি গল্প একাধিকবার দেখতাম—প্রথমে ইংরেজি সাবটাইটেলসহ, তারপর সাবটাইটেল ছাড়াই। এতে শুনে বুঝতে পারার ক্ষমতা (listening skill) অনেক বাড়ে।

এছাড়াও, আমি ইউটিউবে “Speak English with Vanessa” চ্যানেলটি অনুসরণ করতাম, যা আমার শেখার অভ্যাসে বিশাল পরিবর্তন এনেছিল। Vanessa একজন অত্যন্ত আন্তরিক শিক্ষক, যিনি সহজ ভাষায় দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য ইংরেজি শেখান। তাঁর ভিডিওগুলোতে যেমন Daily Conversation, Vocabulary Practice, আর Pronunciation Tips থাকে, তেমনি তিনি একজন বন্ধুর মতো করে শেখান—যার ফলে শেখা সহজ ও আনন্দদায়ক হয়।

এই দুটি মাধ্যম—একদিকে Fairy Tales-এর মতো গল্পভিত্তিক সহজ উপস্থাপন, আরেকদিকে বাস্তব জীবনের পরিস্থিতি নিয়ে বানানো ভিডিও—আমার ইংরেজি শেখার যাত্রায় ভারসাম্য তৈরি করেছে।

৪. নতুন শব্দ শিখুন ও তা দিয়ে বাক্য তৈরি করুন

ভোকাবুলারি শেখা মানে শুধু “অর্থ” জানা নয়, বরং সঠিক ব্যবহার বুঝে বাক্যে প্রয়োগ করতে পারা।

একটি ‘ভোকাব খাতা’ রাখুন। প্রতিদিন ৫টি নতুন শব্দ লিখুন:

শব্দ অর্থ উদাহরণ বাক্য
Avoid এড়িয়ে চলা I avoid junk food.
Confident আত্মবিশ্বাসী She is a confident speaker.
Improve উন্নতি করা I want to improve my English.
Lazy অলস Don’t be lazy in the morning.
Attend অংশগ্রহণ করা I will attend the class today.

প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ, Part of Speech, Synonyms/Antonyms ইত্যাদিও লিখে রাখুন। মাসে একবার রিভিশন দিন।

৫. জোরে জোরে পড়ুন ও উচ্চারণ অনুশীলন করুন

যারা একা শেখেন, তাদের জন্য এটি সবচেয়ে ভালো পদ্ধতি। একটি প্যারাগ্রাফ, সংবাদপত্র বা গল্প উচ্চারণ করে জোরে পড়ুন। এতে আপনার উচ্চারণ, রিদম, ইনটোনেশন এবং গতি নিয়ন্ত্রণের সুযোগ হবে।

বই হিসেবে ব্যবহার করতে পারেন:

  • English Fairy Tales
  • Easy English Newspaper
  • Graded Readers

প্রতিদিন সকালে ৫ মিনিট শুধু জোরে পড়ে ইংরেজিতে মুখ খুলুন। প্রথমে ধীরে পড়ুন, পরে গতি বাড়ান।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজিতে পোস্ট, ক্যাপশন, ও কমেন্ট করুন

আমরা অনেক সময় ফেসবুকে “Feeling happy” টাইপের ক্যাপশন দিই। কিন্তু সেটাকে আরেকটু বিস্তারিতভাবে বলার অভ্যাস গড়লে সেটা শিখতেও সাহায্য করে:

উদাহরণ:

  • “Feeling happy after meeting my childhood friend after 10 years!”
  • “Today was a productive day. I read for two hours and cleaned my room.”

এছাড়া অন্যদের পোস্টে ইংরেজিতে কমেন্ট করুন:

  • “Congratulations! You really deserve it.”
  • “That’s a lovely photo! Where was it taken?”

নিজেকে প্রকাশ করুন ইংরেজিতে। ভুল হলেও ভয় পাবেন না—এটা শেখার প্রক্রিয়া।

ইংরেজি শেখা কঠিন নয়—ঠিক কৌশলে শুরু করলে কথাও হবে সাবলীলভাবে।
Iইংরেজি শেখা কঠিন নয়—ঠিক কৌশলে শুরু করলে কথাও হবে সাবলীলভাবে। | Image by Petra from Pixabay

৭. ফিডব্যাক নিন এবং অনুশীলন চালিয়ে যান

যেকোনো দক্ষতা শেখার ক্ষেত্রে আত্মমূল্যায়ন ও ফিডব্যাক অপরিহার্য। আপনি চাইলে নিচের কাজগুলো করতে পারেন:

ভয়েস রেকর্ড করুন:
নিজের কথা রেকর্ড করে শুনুন। বুঝুন কোথায় থেমেছেন, কোথায় জড়িয়েছেন।

বন্ধুর কাছে পাঠান:
বিশ্বস্ত কাউকে পাঠিয়ে বলুন, “শোনো তো কেমন হয়েছে, কী ঠিক করবো?”

ভিডিও তৈরি করুন:
নিজের মোবাইলে ভিডিও তৈরি করে দেখুন—চোখের ভাষা, অঙ্গভঙ্গি, উচ্চারণ কেমন।

মোবাইল অ্যাপে চর্চা:

ইংরেজিতে কথা বলার জন্যবেশ কিছু মোবাইল অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এখানে আপনি দেশের ও বিদেশের মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। শুধু ভয়েস ও ভিডিও উভয় মাধ্যমেই ভাষা চর্চার সুযোগ রয়েছে সেখানে। বিভিন্ন অ্যাপের মধ্যে রয়েছে HelloTalk, Tandem, এবং বাংলাদেশের Amar Partner (আমার পার্টনার)। এগুলো প্লেস্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করতে পারবেন।

ধৈর্য ধরুন। প্রাথমিক পর্যায়ে ভুল হওয়াই স্বাভাবিক। নিয়মিত চর্চা হলে fluency নিশ্চিত।

৮. অনুবাদের ফাঁদ ও গুরুত্ব

ইংরেজিকে ইংরেজি দিয়েই ভাবুন

ইংরেজি শেখার একদম শুরুতে আমার একটা অভ্যেস ছিল—আমি যখন কিছু শুনতাম বা বলতে যেতাম, তখন প্রথমে সেটা মনে মনে বাংলায় অনুবাদ করতাম। যেমন, কেউ বললো, “What’s your name?” তখন আমি প্রথমে চিন্তা করতাম—”সে জিজ্ঞেস করছে, তোমার নাম কী?” তারপর আমি ভাবতাম, “আমার নাম মিজান”—সেটা ইংরেজিতে বলবো “My name is Mizan.” এই পুরো প্রক্রিয়ায় সময় লাগে, এবং fluency নষ্ট হয়।

এই অনুবাদের অভ্যাসটা সাধারণ হলেও খুব সমস্যাজনক। আমি বুঝতে শিখি— ইংরেজিকে ইংরেজি দিয়েই বুঝতে হবে, না হলে প্রতিবার ভাবার মধ্যে অনাকাঙ্ক্ষিত সময়ক্ষেপণ ও জড়তা চলে আসে।

উদাহরণস্বরূপ:

শব্দ অনুবাদ এড়াতে কীভাবে বোঝা উচিত
Teacher যিনি পড়ান, বোঝান, প্রশ্নের উত্তর দেন, বুঝিয়ে বলেন।
Student যিনি শেখেন, প্রশ্ন করেন, অনুশীলন করেন।
Book পৃষ্ঠায় ছাপা বা লেখা থাকে, যেখান থেকে আমরা পড়ি বা শিখি।
Chair বসার জন্য ব্যবহৃত আসন—যার পিঠ থাকে, চার পা থাকে।
Apple একটি গোলাকৃতির ফল, সাধারণত লাল বা সবুজ, খেতে মিষ্টি বা টক।
Run পা দিয়ে দ্রুত চলা বা দৌড়ানো।
Sleep যখন চোখ বন্ধ থাকে, শরীর বিশ্রামে থাকে, স্বপ্নও দেখা যায়।
Eat যখন আমরা মুখে খাবার নিই, চিবাই, গিলে ফেলি।
Hot যা স্পর্শ করলে গরম লাগে, যেমন গরম চা বা দুপুরের রোদ।
Cold যা ঠান্ডা লাগে, যেমন বরফ, ফ্রিজের পানি।

এইভাবে, শব্দগুলো অনুবাদ নয়, অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমে বোঝার চেষ্টা করলে আপনি ধীরে ধীরে ইংরেজিতে ভাবতে শিখবেন। আপনার মস্তিষ্ক একটি নতুন ভাষার নিজস্ব চিন্তার কাঠামো গড়ে তুলবে—যা fluency-এর আসল চাবিকাঠি।

অনুবাদের গুরুত্ব ও সীমাবদ্ধতা: সঠিক প্রয়োগই সফলতার চাবিকাঠি

আমি কিন্তু অনুবাদকে অবজ্ঞা করছি না। বরং এটি ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ পদ্ধতি, যদি তা সঠিকভাবে এবং উপযুক্ত সময়ে প্রয়োগ করা হয়।

অনুবাদ আপনাকে দুই ভাষাতেই দক্ষ করে তুলবে। আপনি চাইলে অনুবাদের মাধ্যমে নিম্নলিখিত কাজগুলো করতে পারেন:

  • পত্রিকার সংক্ষিপ্ত নিবন্ধ অনুবাদ করা
  • ছোট গল্প বা ব্লগ অনুবাদ করা
  • মজার ফিচার বা তথ্যবহুল লেখা অনুবাদ করা

এসব অনুবাদ আপনার ভোকাবুলারি, ব্যাকরণগত দক্ষতা এবং ভাষার গভীরতা বাড়াতে সাহায্য করবে।

তবে কথা বলার সময় অনুবাদ থেকে বিরত থাকুন। কারণ দ্রুত অনুবাদ করে কথা বলা প্রায় অসম্ভব এবং এতে fluency বাধাপ্রাপ্ত হয়। বলার সময় সরাসরি ইংরেজিতে ভাবার অভ্যাস গড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংক্ষেপে

  • ইংরেজিতে নতুন ভাষা শেখার শুরুতে অনুবাদ হওয়া স্বাভাবিক, কিন্তু তা যত দ্রুত সম্ভব কমানোর চেষ্টা করুন।
  • শব্দ বা বাক্যের সরাসরি বাংলা অর্থ না ভেবে, ইংরেজি ভাষার নিজস্ব ভাব ও ব্যবহার বুঝতে চেষ্টা করুন।
  • অনুবাদের মাধ্যমে শেখা এবং কথা বলার সময় সরাসরি ভাবার অভ্যাস দুটোই প্রয়োজন, তবে তাদের প্রয়োগের সময় আলাদা।

অতিরিক্ত টিপস (Bonus)

  • 📌 “Like”, “Ummm”, “You know” ইত্যাদি অতিরিক্ত filler শব্দগুলো পরিহার করার অভ্যাস গড়ুন।
  • 📌 কোনো শব্দ ভুলে গেলে সেটি এড়িয়ে বাংলা বললেও সমস্যা নেই—কিন্তু বাকিটা ইংরেজিতে বলার চেষ্টা চালিয়ে যান।
  • 📌 প্রতিদিন অন্তত ১০ মিনিট Hello Talk, BBC Learning English বা ELSA Speak-এর মতো অ্যাপে সময় দিন।
  • 📌 আপনার প্রিয় গান বা কবিতার কিছু অংশ ইংরেজিতে অনুবাদ করে নিজের মতো করে বলার চেষ্টা করুন।
  • 📌 একটি “Language Buddy” খুঁজে বের করুন—ক্লাসের বন্ধু, ভাইবোন বা অনলাইন পার্টনার—যার সঙ্গে প্রতিদিন অন্তত ১৫ মিনিট ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে পারেন।

উপসংহার

ইংরেজিতে কথা বলা শেখা কঠিন নয়, কিন্তু এটি ধৈর্য, নিয়মিত চর্চা এবং ইতিবাচক মানসিকতার দাবি রাখে। ভয়, লজ্জা, অনুবাদে আটকে থাকা—এই সবই প্রথমদিকে থাকবে। তবে আপনি যদি প্রতিদিন ১৫–২০ মিনিট করেও আগ্রহ নিয়ে চর্চা করেন, তাহলে নিজেই একদিন বুঝতে পারবেন: “আমি এখন ইংরেজিতে ভাবতে ও বলতে পারি।”

সবার আগে প্রয়োজন: শুরু করা, চালিয়ে যাওয়া, এবং ভুলকে ভয় না পাওয়া।
Remember: Practice doesn’t make perfect, practice makes progress.

মন্তব্য

লেখকতথ্য

মু. মিজানুর রহমান মিজান

মু. মিজানুর রহমান মিজান একজন স্বাধীন শিক্ষামূলক লেখক। তিনি শিক্ষা গবেষণায় বেশ আগ্রহী। যৌথভাবে কিছু গবেষণায়ও অংশ নিয়েছেন।
জনপ্রিয়

ইংরেজিতে কথা বলা শেখার ৮ টি কার্যকর ও বাস্তবসম্মত কৌশল

০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫