০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • বিশ্লেষণ ডেস্ক
  • ০৪:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
  • ৩২৫৫ বার পড়া হয়েছে

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় সাত দফা দাবি জানান তারা। দাবিগুলো হল-

তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন, ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

বিষয়:

মন্তব্য

জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

০৪:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫